বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭

আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঢাকার সাভার থানার আশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর আশুলিয়ার ডেন্ডাবর হাবিব ক্রিকেট একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি।’

তিনি আরও জানান, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের পক্ষ থেকে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031