সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

নির্বাচনী সহিংসতা

আশুলিয়ায় বিএনপির অফিসে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় তুচ্ছ ঘটনার জেরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার শ্রীপুরের হাসান কলোনি এলাকায় বিএনপির সমর্থক কিবরিয়ার তত্ত্বাবধানে পরিচালিত একটি নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আলম পারভেজ বুলেট ও তার সহযোগীরা হামলায় জড়িত। তারা জানান, ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেওয়ান সালাউদ্দিন বাবুর ব্যানার টাঙানোকে কেন্দ্র করে একই দলের সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলম পারভেজ বুলেট তার সহযোগীদের নিয়ে নির্বাচনী অফিস ও পাশের একটি চায়ের দোকানে হামলা চালায়।

এ সময় হামলা ঠেকাতে গেলে সাহেদাসহ অন্তত তিনজনকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত। ঘটনার পর তারা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যানার টাঙানো নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কোনো লুটপাট বা নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031