শনিবার | ২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭

শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

নাজমুল হুদা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২০ মে) সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ‘মাথা উঁচু করে দেশে ফিরবেন’ বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “সাহস থাকলে এসে আইসিটির মুখোমুখি হোন, আইনের মুখোমুখি হোন। কোর্ট যদি বেকসুর খালাস দেন, তাহলে খালাস পাবেন। আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই উচিত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ দেখতে চায় সাহস কাকে বলে। সাহস থাকলে দেশে এসে আদালতে আত্মসমর্পণ করুন।”

এর আগে নির্মাণাধীন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প ঘুরে দেখেন মন্ত্রী। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত কোনও ধরনের ক্রয় কার্যক্রম হয়নি। কেবল ভবন নির্মাণকাজ চলছে এবং সেটি সরকারি সংস্থা পিডব্লিউডির তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031