বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭

ওবায়দুল কাদেরের অবস্থা খুবই সংকটাপন্ন

সাভার ডেস্ক

বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে আছেন। নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না তিনি। সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্টসহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে।

ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যায়।

গত শুক্রবার ২ জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশায়ী ছিলেন তিনি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তখন হাসপাতাল সূত্র জানিয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক।

গত জুনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত ২০২৪ সালের নভেম্বর মাসে দেশ ছেড়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে।

ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031