বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জিলহজ, ১৪৪৭

কবরস্থানে বিস্ফোরিত হলো ৫০ ককটেল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর এলাকায় একটি কবরস্থানে পুঁতে রাখা প্রায় ৪০-৫০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে আহসান মুঞ্জুরের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় কবরস্থানের পাশে থাকা সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় আমেনা বেগম জানান, “ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি ধোঁয়া উঠছে আর মাটির নিচ থেকে ককটেলের আলামত পাওয়া যাচ্ছে।” অপর এক বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, “শব্দ এতটাই তীব্র ছিল যে, আশপাশের ঘরবাড়ির কাঁচ কেঁপে ওঠে। দেয়ালের একাংশ ভেঙে গেছে। অন্তত ৫০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।”

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মজুত রাখা ককটেলই বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031