মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

খেলাধুলা তরুণদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে সহায়ক: ডা. সালাউদ্দিন বাবু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার সাভারের রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজাসন যুবসমাজের উদ্যোগে আয়োজিত হোন্ডা ও ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ফাইনাল খেলায় দিয়াবাড়ি ফুটবল একাদশ ১-০ গোলে রিংকু ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি হাজি মো. রফিকুল ইসলাম।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, তরুণদের খেলাধুলার মাঠে ব্যস্ত রাখা গেলে তারা কখনোই মাদক, সন্ত্রাস কিংবা অপরাধে জড়াবে না। বিএনপি সবসময় যুবসমাজের সুস্থ বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, গ্রাম ও মহল্লাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা বাড়াতে পারলে জাতীয় পর্যায়েও মেধাবী খেলোয়াড় তৈরি সম্ভব। এমন উদ্যোগ নেওয়ার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

টুর্নামেন্টের প্রধান পরিচালক মো. রাশেদুল ইসলাম রাসেল বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930