সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় জাকসু’র নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম।

এতে মোট ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন ১০ জন।

তারা হলেন মো. শেখ সাদী হাসান (বাংলা বিভাগ), রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আরিফুজ্জামান (মার্কেটিং বিভাগ), আব্দুর রশিদ (তুলনামূলক সাহিত্য বিভাগ), সোহানুর রহামান (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফ উল্লাহ (ফার্মেসী বিভাগ), অমর্ত্য রায় জন (প্রত্নতত্ত্ব), মো. রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি), মো. আব্দুল মান্নান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মো. মাহফুজুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান বিভাগ)।

সাধারণ সম্পাদক (জিএস) পদে চূড়ান্ত তালিকায় রয়েছেন ৯ জন। তারা হলেন বাংলা বিভাগের আবু রায়হান কবির রাসেল, ইংরেজি বিভাগের মো. মাজহারুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সৈয়দা অনন্যা ফারিয়া, নাটক ও নাট্যতত্ব বিভাগের মো. শরণ এহসান, সরকার ও রাজনীতি বিভাগের তানজিলা হোসাইন বৈশাখী, ইতিহাস বিভাগের মো. শাকিল আলী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আবু তৌহিদ মো. সিয়াম, নৃবিজ্ঞান বিভাগের মো. তানবীর হোসেন।

এছাড়া নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬ জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, সহসাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, নারী সহ ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, পুরুষ সহ ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৮ জন, নারী সহসমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ৭ জন, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন, নারী কার্যকরী সদস্য পদে ১৬ জন এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে ৮৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম. রাশিদুল আলম। আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031