বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭

জাবির বটতলার হোটেলে আগুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলায় একটি হোটেলে হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জহির নামে কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হাবিব মিয়ার দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘দোকানের গ্যাস সিলিন্ডারের সংযোগস্থলে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তাই বড় ধরনের ক্ষতি হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন, ‘দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031