সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭

আচরণবিধিতে কড়াকড়ি

ডাকসুতে প্রচার শুরু আজ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। তবে ছাত্রীদের হলে প্রচারের সময় রাত ১০টা পর্যন্ত সীমিত থাকবে।

প্রচার কার্যক্রমে মানতে হবে কড়া আচরণবিধি। প্রার্থীরা শুধু সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন। দেয়াল, যানবাহন বা ক্যাম্পাসের স্থাপনায় কিছু লাগানো যাবে না। কোনো উপঢৌকন দেওয়া, উসকানিমূলক বক্তব্য, শোভাযাত্রা বা সভা করতে চাইলে আগে অনুমতি নিতে হবে। নিয়ম ভাঙলে জরিমানা, প্রার্থিতা বাতিল বা শাস্তি হতে পারে।

ইতিমধ্যে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আপিলে বৈধ হওয়া ৩৪ জনের মনোনয়ন বহাল রাখা হয়েছে। তবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই শিক্ষার্থীকে প্রার্থী ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ভোটকেন্দ্র ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930