সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

রাত পোহালেই নির্বাচন

ডাকসুর ভিপি-জিএস প্রার্থীরা ভোট দেবেন যেসব কেন্দ্রে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভোট কীভাবে দিতে হবে, তা নিয়ে ঢাবি প্রশাসনের তৈরি করা ভিডিও থেকে নেওয়া ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। তবে ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ পদগুলোতে কারা বিজয়ী হবেন, সেদিকেই নজর ভোটারদের। একই সঙ্গে আলোচনায় রয়েছে—প্রার্থীরা নিজেরা কোন কেন্দ্রে ভোট দেবেন।

ভিপি প্রার্থীদের ভোটকেন্দ্র

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। তিনি ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই কেন্দ্রে ভোট দেবেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম, যিনি একই হলের আবাসিক শিক্ষার্থী।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা সুফিয়া কামাল হলের শিক্ষার্থী। তিনি ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্রে।

বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের ভোট দেবেন সিনেট ভবনে। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। একই কেন্দ্রে ভোট দেবেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের প্রার্থী বিন ইয়ামীন মোল্লা। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

বামজোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ভোট দেবেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি শামসুন নাহার হলের শিক্ষার্থী।

ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র প্রার্থী ইয়াছিন আরাফাত ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন।

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’র প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদও ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি কবি জসীম উদদীন হলের শিক্ষার্থী।

স্বতন্ত্র প্রার্থী ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন ভোট দেবেন সিনেট ভবন কেন্দ্রে। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক।

জিএস প্রার্থীদের ভোটকেন্দ্র

ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ—দুজনেই ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

বাগছাস সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। একই কেন্দ্রে ভোট দেবেন বামজোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র প্রার্থী খায়রুল আহসান মারজান।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী আল সাদি ভূইয়া ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী সাবিনা ইয়াসমিন ভোট দেবেন টিএসসি কেন্দ্রে। আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান ও আরাফাত চৌধুরী দুজনেই ভোট দেবেন উদয়ন স্কুল কেন্দ্রে।

নির্বাচন ঘিরে প্রস্তুতি

ডাকসুর তফসিল অনুযায়ী, ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দেবেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে।

মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০৯ জন পুরুষ প্রার্থী ও ৬২ জন নারী প্রার্থী।

ভোটের আমেজে এখন সরগরম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা নির্ভয়ে ও উৎসাহ নিয়ে ভোট দিতে আসবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031