শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

৪৭তম বিসিএস

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করছেন একদল চাকরিপ্রার্থী শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কের দুই লেন আটকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানবাহনগুলোর চলাচল স্বাভাবিক ছিল। এর আগে সোমবার (২৪ নভেম্বর) একই দাবিতে ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। বেলা ২টা ৪০ মিনিট এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী বরিউল আলম বলেন, ‘তাড়াহুড়ো করে পিএসসি আমাদের পরীক্ষা নিচ্ছে, সে প্রতিবাদে আমরা এক মাস ধরে পিএসসিকে স্মারকলিপি প্রদান, পিএসসির সামনে অবস্থান কর্মসূচি, শাহবাগ ব্লকের সঙ্গে সমন্বয় করে সারা দেশে আমাদের আন্দোলন চলমান রেখেছি। কিন্তু এতেও তাদের কোনো মাথাব্যথা নেই, তারা কোনো বিবেচনা করছে না। তারা স্বৈরাচারী একটা সিদ্ধান্ত সবার ওপর চাপিয়ে দিচ্ছে। আমাদের ন্যায্য দাবি যদি আজকে তারা মেনে না নিয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত চাপিয়ে দেয়, ভবিষ্যতে একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্ত তারা চাপিয়ে দেবে।’

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হারুন অর রশীদ বলেন, ‘পিএসসি কাদেরকে সুবিধা দেওয়ার জন্য এ রকম স্বৈরাচারী সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে, সেটা আমরা জানতে চাই।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930