শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

ঢাকা-২০ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন মুকুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে ঢাকা-২০ (ধামরাই) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।

ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শনিবার (৮ নভেম্বর) তিনি মনোনয়নপত্র নেন।

দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ নেতা হান্নান মাসুদ ও তাসনীম জারা। তারা আসাদুল ইসলাম মুকুলের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। এসময় ধামরাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় মুকুলের সঙ্গে ছিলেন- ধামরাই উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইসরাফিল খোকন, জাতীয় যুব শক্তির আশিকুর রহমান, ছাত্র শক্তির সামিউল ইসলাম লিমান এবং কাউছার আহমেদসহ স্থানীয় পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

মনোনয়ন নেওয়ার পর আসাদুল ইসলাম মুকুল বলেন, ‘ধামরাইয়ের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।’

সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এতে যে কয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, এরমধ্যে ঢাকা-২০ একটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031