| | |

বগুড়া

দ্বিতীয় বিয়ে করায় হাত-পা বেঁধে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রতিকী ছবি

বগুড়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীর হাত-পা বেঁধে গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম রাজু (৪২)। তিনি বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু পেশায় একজন গাড়িচালক। প্রায় এক বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন রাতে রাজু রাতে গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফেরার পর ঘুমিয়ে পড়েন। এসময় তার প্রথম স্ত্রী ওড়না দিয়ে হাত-পা বেঁধে তার গোপনাঙ্গ কেটে দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ঘটনার পরপর অভিযুক্ত পলাতক। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ