রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

ধানের শীষে ভোট দেওয়ায় তালাক

সাভার ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় ভুক্তভোগী নারী বিবি জোহরার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে পরিদর্শনে যায়।

তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তালাকের বিষয়টি শরীয়তসম্মত কিনা তা যাচাই প্রক্রিয়াধীন।

এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031