| | |

প্রকাশ্যে দুই নারীকে পেটানোর ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় প্রকাশ্যে দুই নারীকে চেয়ার দিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার।

ভিডিওতে দেখা যায়, এক যুবক প্লাস্টিকের চেয়ার হাতে দুই নারীকে বেধড়ক পেটাচ্ছেন। একজন মাটিতে লুটিয়ে পড়লেও মারধর চলতে থাকে।

পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলাকে কেন্দ্র করে খাবার পরিবেশন নিয়ে দোকানগুলোর মধ্যে মারামারি হয়।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনার পর দুই নারী মৌখিক অভিযোগ দিলেও পরে তারা চলে যান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted