| | |

ফের আলোচনায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

ডেস্ক রিপোর্ট

আবারও আলোচনায় চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। এবার তিনি এক জনসভায় প্রতিপক্ষকে প্রকাশ্যে হুংকার দিয়েছেন। যা নিয়ে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। সমাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সেই জনসভায় দেওয়া তাঁর বক্তব্যের একটি ক্লিপ ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে, খবরদার, খবরদার, খবরদার।

আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে।আল্লাহ তায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। ’ তিনি আরও বলেন, ‘সেজন্য বলে যাচ্ছি, চুদুরবুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা (অবশ) হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি।১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকা-পয়সা চাই নাই, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি।’

এদিকে ভাইরাল ভিডিওটি গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের বলে নিশ্চিত করেছেন জামায়াতের একাধিক নেতা। তবে অতি সম্প্রতি তাঁর ওই বক্তব্যটি ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা শুরু হয়। এরপর গত ২২ নভেম্বর জামায়াতের চট্টগ্রামের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে তিনি প্রশাসনকে কব্জায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। তাঁর ওই বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং তাঁকে শোকজ করে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয় কেন্দ্রীয় জামায়াত।

উল্লেখ্য, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য। এর আগে মহানগর জামায়াতের আমির থাকাকালে নানা কারণে তাঁকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাদ দেওয়ার ঘটনাও ঘটেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted