শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

বসন্তবরণ, ভালোবাসা দিবসের বাড়তি রং

সাভার ডেস্ক

‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে…’— রবীন্দ্রনাথ ঠাকুর–এর গীতিকবিতার এই পঙ্‌ক্তির মতোই বসন্তকে ঘিরে বাংলা সাহিত্য, গান ও কবিতায় রয়েছে উচ্ছ্বাস আর স্তুতির দীর্ঘ পরম্পরা। শীতের নীরসতা ও কুয়াশাময় দিন পেরিয়ে দখিনা বাতাসে ভর করে আবারও এলো বসন্ত।

ঋতুচক্রে ফাল্গুন-চৈত্র—এই দুই মাস বসন্তকাল। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। বাংলা বর্ষপঞ্জির সংস্কারের পর থেকে প্রতি বছরই পহেলা ফাল্গুন ইংরেজি ১৪ ফেব্রুয়ারিতে পালিত হচ্ছে। ফলে বসন্তবরণ ও ভালোবাসা দিবস একসঙ্গেই উদযাপিত হচ্ছে কয়েক বছর ধরে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসন্তবরণ উপলক্ষে রয়েছে নানা আয়োজন। হলুদ-কমলা রঙের পোশাকে সেজে তরুণ-তরুণীরা বের হচ্ছেন উৎসবে যোগ দিতে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনাও রয়েছে অনেকের।

প্রকৃতি ইতোমধ্যে সেজেছে নতুন রঙে। গাছে গাছে কচি পাতা, ফুলের সমারোহ আর মৃদু দখিনা হাওয়ায় শহর ও জনপদ হয়ে উঠেছে প্রাণবন্ত। শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও বসন্তকে ঘিরে বাড়তি ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।

রোদ ঝলমল দিনে বসন্তের আবহে শহর জুড়ে বইছে উৎসবের আমেজ। ফুল, গান, কবিতা আর ভালোবাসায় মুখর হয়ে উঠেছে ফাল্গুনের প্রথম দিন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031