বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জিলহজ, ১৪৪৭

বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে পড়ে সাইয়াফ (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে একজন পাশের তুরাগ নদীতে লাফ দেন। পরে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজনবে আটক করে স্থানীয়রা। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বলেন, বেড়িবাঁধে কিরণমালা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। তারা একজনকে হাতেনাতে ধরে ফেলে। আরেকজন বাঁচতে নদীতে লাফ দেয়।

ধারণা করা হচ্ছে, ওই তরুণ সাঁতার না জানায় ডুবে মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

এদিকে, আগুন দেওয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ১০টা ১২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031