বুধবার | ১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭

বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলবেনা বাংলাদেশ, জানিয়ে দিলো বিসিবি

সাভার ডেস্ক

সংগৃহীত ছবি

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাতে মুস্তাফিজ ইস্যুতে বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা।

এ নিয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে জানান, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।

প্রসঙ্গত, বিসিবির উদ্বেগের মূল কারণ হিসেবে উঠে এসেছে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘৃণামূলক বক্তব্য এবং বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। বিশেষ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে বিসিবির শঙ্কা আরো বেড়েছে।

এই প্রেক্ষাপটে বিসিবি আইসিসিকে পাঠানো এক ই-মেইলে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ প্রয়োজনে টাইগারদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদনও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে তিনটি ম্যাচ আছে, সে সবই কলকাতা ও মুম্বাইয়ে। বিশ্বকাপের জন্য রবিবার (৪ ডিসেম্বর) সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031