শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২ | ২৬ রজব, ১৪৪৭

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্বস্বীকৃত চলচ্চিত্র উৎসব ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএফএফ)’-এ ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

এ বছরের ফেস্টিভ্যালের সমাপনী দিনে এ পুরস্কারটি বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার প্রবর্তন করা হল।

এতে বলা হয়, আগামী ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের উপরে নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031