মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

মহাসড়কে ডাকাতি, অটোরিকশা পুড়িয়ে দুজনকে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে ২ ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (১৪ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে উপজেলার মৃধাকান্দী এলাকায় মহাসড়কে ঘটনাটি ঘটে।

আটকরা হলেন রবিন ও ওমর ফারুক। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ডাকাতদল (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নম্বরের একটি অটোরিকশা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকাপয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা। সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে দুই ডাকাত সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930