| | |

মা-বাবাকে জীবন্ত দাফনের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জীবন্ত দাফনের চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা।

ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা বলেন, ‘জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার রাসেল ও রানা আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে আমাদের জীবন্ত দাফনের চেষ্টা ও হুমকি দেওয়া হয়। পরে আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আমরা প্রাণে রক্ষা পাই।’

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ