মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

ময়মনসিংহের হালুয়াঘাট

রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি বিরোধের মামলার এক আসামির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে তাঁকে ধরতে পুলিশের অভিযান চালানো হয়, তবে তিনি পালিয়ে যান। পরে শুক্রবার ভোরে বাড়ির পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহতের নাম আবু সাদাদ সায়েম (৫০)। তিনি কৈচাপুর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং এলাকায় প্রাইভেট শিক্ষকতা করতেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে সাদাদের পরিবারের সঙ্গে তাঁর চাচা মোজাম্মেল হোসেনের বিরোধ চলছিল। গত শুক্রবারের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষ পক্ষ থানায় মামলা করলে সাদাদ হন মামলার ১ নম্বর আসামি। বৃহস্পতিবার রাতে উপপরিদর্শক মানিক মিয়ার নেতৃত্বে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়, কিন্তু তাঁকে না পেয়ে ফিরে আসে।

পরদিন ভোরে ধানখেত থেকে সাদাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন পুলিশের সহযোগিতায় তাঁকে হত্যা করেছে।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানান, মরদেহে জখম ও কামড়ের চিহ্ন রয়েছে, তবে গুরুতর আঘাত দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930