| | |

সাভারে ঢাকা-১৪ আসনের বিএনপির উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে বিএনপির উদ্যোগে সাভার উপজেলার বনগাঁও এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াই ইউসুফ নগর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির পক্ষে আয়োজিত এ উঠান বৈঠকে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

উঠান বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা।

সাভার থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিফ সোহেল, সহ-সভাপতি একলাছ উদ্দিন, সাভার পৌর যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের বেপারী, বনগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম নাসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ