শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪৭ রান। জবাবে সিলেট থামে ৯ উইকেটে ১৪২ রানে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় রাজশাহী।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। দুজনের ব্যাটে মাঝের ওভারগুলোতে রান তুলতে থাকে রাজশাহী। তবে শান্ত ও মুশফিক ফিরে যাওয়ার পর ইনিংসের শেষ দিকে রানের গতি কিছুটা কমে যায়।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিকুর রহিম।

অধিনায়ক শান্ত করেন ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, সাহিবজাদা ফারহান ১৪ এবং জিমি নিশাম ১২ রান যোগ করেন। অন্য ব্যাটসম্যানরা বড় কোনো অবদান রাখতে পারেননি।

রান তাড়ায় শুরু থেকেই ভালো অবস্থানে ছিল সিলেট টাইটানস।

তবে লোয়ার-মিডল অর্ডারের ব্যর্থতায় জয়ের কাছাকাছি গিয়েও ম্যাচ হাতছাড়া হয় তাদের। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন পারভেজ হোসেন ইমন। মুমিনুল হক করেন ৩১ রান এবং ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২৭ রান।

রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মণ্ডল সবচেয়ে সফল। তিনি ৪টি উইকেট নেন।

বিনুরা ফার্নান্দো শিকার করেন ২ উইকেট। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট পান।

এই জয়ে রাজশাহী ওয়ারিয়র্স পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031