সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে লিভারপুলের আর্সেনাল-জয়

ক্রীড়া ডেস্ক

দমিনিক সোবোসলাইয়ে (বাঁয়ে) গোলের পর লিভারপুল খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: রয়টার্স

অ্যানফিল্ডে টান টান উত্তেজনার লড়াইটা ড্রয়ের দিকেই যাচ্ছিল। কিন্তু ৮৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে লিভারপুলকের নাটকীয় জয় এনে দিলেন দমিনিক সোবোসলাই। তাঁর গোলেই আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিল লিভারপুল।

রোববার রাতে প্রিমিয়ার লিগের দুই শিরোপা প্রত্যাশী দলের লড়াইয়ের একমাত্র গোলই সব পার্থক্য গড়ে দিল। স্বাভাবিক জায়গা থেতে সরিয়ে হাঙ্গেরির মিডফিল্ডারকে খেলানো হয়েছিল ডানপাশের রক্ষণভাগে। সেখানে খেলেই পার্থক্য গড়ে দিলেন সোবোসলাই।

কার্টিস জোন্সকে ফাউল করে ২৫ গজ দূরে ফ্রি-কিক উপহার দেন আর্সেনালের মার্তিন জুবিমেন্দি। সেখান থেকেই বাঁকানো শটে গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করেন সোবোসলাই।

একমাত্র দল হিসেবে মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শতভাগ রেকর্ড ধরে রেখে আন্তর্জাতিক বিরতিতে যাওয়া দলটি প্রিমিয়ার লিগের শীর্ষেও রইল। অন্যদিকে আর্সেনাল পেল মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ।

লিভারপুল ও আর্সেনাল গত মৌসুমেও শিরোপার লড়াই করেছে। শেষ পর্যন্ত রানার্সআপ হয়েছিল আর্সেনাল। নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকে দুই ক্লাবই নামি খেলোয়াড় কিনে শক্তি বাড়িয়েছে। লিভারপুলে এসেছেন ফ্লোরিয়ান ভির্টৎস ও উগো একিতিকে, আর্সেনাল দলে ভিড়িয়েছে ভিক্টর ইয়োকেরেস ও জুবিমেন্দিকে। তবে আলো কাড়তে পারেননি নতুনদের কেউ।

এর আগে দিনের আরেক ম্যাচে ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যামেক্স স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে গার্দিওলার দল। ১০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে নিজের ৮৮তম গোল করলেন আর্লিং হলান্ড। কিন্তু ২৫ বছর বয়সী নরওয়েজিয়ান ফরোয়ার্ডের গোলও রুখতে পারেনি সিটির হার। আগের সপ্তাহেই ঘরের মাঠে টটেনহামের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031