| | |

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আটক ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ফেরার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম শেখ ইমন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু আগে জাতীয় স্মৃতিসৌধে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৬-১৭ জন নেতাকর্মী। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর এবং সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় শেখ ইমনকে আটক করা হলেও অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আটককৃতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘আটক ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ