বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭

হাদি হত্যার বিচার দাবিতে জাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ও শের–ই–বাংলা এ কে ফজলুল হক হলসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নজরুল নাইমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বিপ্লবী ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে সরকারের কোনো স্পষ্ট ব্যাখ্যাও পাওয়া যায়নি। জুলাই গণ-অভ্যুত্থানের একজন অগ্রনায়ককে দিনদুপুরে হত্যা করা হলেও বিচার নিশ্চিত করতে ব্যর্থতা সরকারের জন্য লজ্জাজনক।

সমাবেশে ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সিয়াম ইত্তেসাম বলেন, ‘আমরা এখানে কান্না করতে আসিনি, কালো ব্যাজ ধারণ করতেও আসিনি। আমরা এসেছি হাদি হত্যার বিচার চাইতে। ঘাতকেরা ভেবেছিল কয়েকটি বুলেট দিয়ে হাদির ইনকিলাব ও ইনসাফের স্বপ্ন ভেঙে দেবে। কিন্তু এক হাদি শহীদ হলেও কোটি কোটি হাদি আজ বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে।’

জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, ‘হাদিকে হত্যার মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা বিপ্লবীদের টার্গেট করা হচ্ছে। খুনিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে যেমন জঙ্গিবাদের ফ্রেমিং তৈরি করে দমন–পীড়ন চালানো হয়েছিল, আজও নতুন করে সেই বয়ান তৈরির চেষ্টা চলছে। আমাদের দাবি, সরকার হাদি হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত নিশ্চিত করুক। হাদি ভাইয়ের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031