মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭

১৫শ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

বলিউদ বাদশা শাহরুখ খান আবারও নামের সঙ্গে সুবিচার করলেন। মাঝে মাঝে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখেন তিনি। বিশেষ করে মানুষ ও রাষ্ট্রের প্রয়োজনে এগিয়ে আসেন এই কিং খান। এবার ১৫শ নি:স পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন শাহরুখ খান।

ভারতের পাঞ্জাব অঞ্চলে ভয়াবহ বন্যায় হাজারো মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। প্রবল বর্ষণে অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা, ফিরোজপুরসহ কয়েকটি জেলার গ্রাম ভেসে গেছে। বন্যায় ফসল তলিয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে জীবন-যাপন করছেন অসংখ্য পরিবার। এমন দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ালেন শাহরুখ খান ও তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’। ১ হাজার ৫০০ পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি এনজিওর সহযোগিতায় মীর ফাউন্ডেশন বন্যাপীড়িত ব্যক্তিদের হাতে খাদ্যসামগ্রী, ওষুধ, মশারি, ফোল্ডিং বিছানা, চাদর, গদি, পোশাক, ত্রিপলসহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়। শাহরুখের উদ্দেশ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং পরিবারগুলোর পুনর্বাসন ও দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করা। এর আগেও অমৃতসরের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পাঞ্জাবের এমন দৃশ্য দেখে আমার মন ভেঙে গিয়েছে। আমি আশা করব, পাঞ্জাবের মনোবল কখনো যেন না ভাঙে।’

শুধু শাহরুখ নন, পাঞ্জাবের বন্যার এই কঠিন সময়ে অনেক বলিউড তারকা এগিয়ে এসেছেন। অক্ষয় কুমার নিজের জন্মভূমি পাঞ্জাবের জন্য মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন। সালমান খান তার ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশনের মাধ্যমে দুর্গত এলাকায় চিকিৎসা ও খাদ্যসহায়তা পাঠিয়েছেন। সোনু সুদ গ্রামে গ্রামে পৌঁছে মানুষকে সাহায্য করছেন। রণদীপ হুদা ও দিলজিৎ দোসাঞ্জও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রণদীপ হুদা নিজে দুর্গত এলাকায় গিয়ে সহযোগিতা করেছেন নানাভাবে। দিলজিৎ দোসাঞ্জ বন্যাকবলিত ১০টি গ্রামের মানুষদের দায়িত্ব নিয়েছেন পুনর্বাসনের জন্য।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031