| | |

ডাকসু নির্বাচন

২৮ পদের বিপরীতে ৫০৯ মনোনয়নপত্র জমা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এ নির্বাচনের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও বুধবার মনোনয়নপত্র জমার শেষ সময় পর্যন্ত ১৪৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।

ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বুধবার (২০ আগস্ট) তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে মনোনয়ন ফরম জমার তথ্য তুলে ধরেন।

তবে কোন পদে কতজন মনোনয়ন জমা দিয়েছেন, সে তথ্য এখনো জানা যায়নি।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “আগামীকাল কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বী তা জানা যাবে। আমরা প্রথমে মনোনয়নগুলো বাছাই করব। তারপর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করব।”

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ