| | |

সড়কে উঠতে বাধা

ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশার চালক

জেলা প্রতিনিধি, গাজীপুর

আহত পুলিশ সদস্য সাঈদ| ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এক অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ সাঈদ (৬০) গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত অটোরিকশার চালকের নাম মুস্তাকিন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দেন সাঈদ। কথা না শোনায় হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করেন সাঈদ। এতে ক্ষুব্ধ হয়ে টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন মুস্তাকিন। পরে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ হয়।

এ ঘটনার পরপর মুস্তাকিনকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ