| | |

সাভারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

হাসিবুল হাসান শান্ত

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সাভারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকাতেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ