সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

ছাত্রসংসদ নির্বাচন

বহিরাগত ঠেকাতে জাবির পাঁচ গেট বন্ধ থাকবে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনকে সামনে রেখে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধু মীর মশাররফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট খোলা থাকবে। বাকি গেটগুলো বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ড. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন সংলগ্ন দোকান, নতুন কলা ভবনের মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও গেট সংলগ্ন সব দোকান বন্ধ থাকবে। তবে সব হলের অভ্যন্তরে ক্যান্টিন ও দোকান খোলা রাখা হবে এবং পর্যাপ্ত খাবার মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময়ে নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট–সংক্রান্ত জরুরি বিভাগ ছাড়া মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গোলাকার স্টিকারযুক্ত গাড়ি এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। বুধবার সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে।

এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করবেন ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী। নির্বাচনের জন্য ২১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ফটকসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকবে পুলিশের ১ হাজার ২০০ সদস্য।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031