শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

আখতারকে লাঞ্ছিতের জের

যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও লাঞ্ছিত করার ঘটনায় শরীয়তপুরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা।

এসময় তারা জাহিদ হাসানের বাড়ির প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেন। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ কর্মসূচি পালন করেন এনসিপি নেতাকর্মীরা। শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ ঢাকতে বিদেশে পালিয়ে গিয়ে চক্রান্ত করছে।

জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে সফরে যান। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। ’

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নেতাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শরীয়তপুরের ছাত্রজনতা জাহিদের বাড়ির সামনে ডিম ছুড়েছে।

এই জাহিদের মাধ্যমে আওয়ামী লীগের বহু নেতা বিদেশে টাকা পাচার করেছে। তাই তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। ’

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে বের হওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930