| | |

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মহান মুক্তিসংগ্রামের অগ্রপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন আজ। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এ দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে অবিচল শেখ মুজিবকে বহুবার কারাবরণ করতে হয়েছে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সূচনা করেছিল তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা পেশ করেন।

১৯৬৮ সালে পাকিস্তানের তৎকালীন সামরিক জান্তার নির্দেশে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের মুখে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবকে মুক্তি দেয়। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের পর তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ)- কে শাসনক্ষমতা না দিলে ১৯৭১ সালের ১ মার্চ অসহযোগ আন্দোলন শুরুর মাধ্যমে শেখ মুজিব অবিসংবাদিত নেতায় পরিণত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় সেনাসদস্যের হাতে ধানমন্ডির বাসভবনে সপরিবারে নিহত হন তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ