| | |

দলীয় শৃঙ্খলা ভঙ্গ

জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

নাজমুল হুদা

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৭ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন— জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, সদস্য মো. জাহিদ হাসান ও মো. এস এম তানিম হাসান।

নোটিশে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে, জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দোকান দখলের চেষ্টা এবং জুলাই আন্দোলনে শহীদ আলিফের বাবাকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted