| | |

সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

হাসিবুল হাসান শান্ত

সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।

পুলিশ জানায়, সাভার মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, এএসআই নেছার ও এএসআই কামাল বাশারের সমন্বয়ে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পশ্চিম রাজাশন পালোয়ানপাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ