| | |

জাবির আইন বিভাগের ১০ শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত

জাবি প্রতিনিধি

ফাইল ছবি

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ (সিভিল জজ) পদে নিয়োগের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ১০ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে চূড়ান্ত ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

সুপারিশপ্রাপ্তরা হলেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫ ব্যাচ) পলাশ সরকার, হাসেল শেখ, মাহমুদ আফনান, তুহিন আক্তার তুলি ও লাইবা তাসনিয়া; ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬ ব্যাচ) মাহবুব সাঈদী; ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭ ব্যাচ) আশরাফুন্নাহার রুপালী; ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) তারিকুল ইসলাম ও সাবিকুন নাহার এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯ ব্যাচ) আফিয়া জামান।

শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীর সংখ্যা কম হলেও সহকারী জজ পরীক্ষায় বিভাগটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছেন। এ পর্যন্ত বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক রবিউল ইসলাম আরও বলেন, আইন ও বিচার বিভাগ নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। বিভাগের নিজস্ব অফিস, শিক্ষার্থীদের জন্য মুট কোর্ট ও সেমিনার লাইব্রেরি নেই। পুরো বিভাগে শিক্ষক রয়েছেন মাত্র তিনজন।

তিনি বলেন, অন্যান্য ফ্যাকাল্টির তুলনায় আইন ও বিচার বিভাগ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিভাগটির অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।

বর্তমানে তিনি কাজের সূত্রে হংকংয়ে অবস্থান করছেন বলেও জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ