বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

প্রতিটি জেলায় হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার

নাজমুল হুদা

প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দেশজুড়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করবে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে খামার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। তখন ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের সম্প্রসারণে নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমান সরকার এ জাতের ছাগলের ঐতিহ্য পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

মন্ত্রী জানান, প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ছাগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে এ খাতে আরও গুরুত্ব দেওয়া হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930