| | |

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা

নাজমুল হুদা

ঢাকার সাভারে সরকারি হাসপাতালগুলোতে জনবল ও যন্ত্রপাতির সংকটের পাশাপাশি নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও নানা সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. সালাউদ্দিন বাবু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলে বারী, ডা. আহমেদ বিন সুলতান, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউর রহমান বদি, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান, জনবল সংকট নিরসন এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়ানো এবং ওয়ার্ডগুলোর সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিস, চিকিৎসা সরঞ্জাম ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়েও পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সরকারি হাসপাতালগুলোতে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট দ্রুত নিরসন করা প্রয়োজন। একই সঙ্গে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন জরুরি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ