| | |

জাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট আটটি প্যানেল। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থী বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল।

প্রার্থীরা আবাসিক হল, বিভাগ ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালাচ্ছেন। চলছে আড্ডা, আলোচনা ও লিফলেট বিতরণ। উন্নত ক্যাম্পাস গড়া, অনিয়ম দূরীকরণ ও শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

জাকসুর ২৫টি পদে মোট প্রার্থী দাঁড়িয়েছে ১৭৯ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬ জন এবং পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিপি পদে লড়ছেন—আরিফ উল্লাহ, শেখ সাদী হাসান, রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফুজ্জামান, আব্দুর রশিদ জিতু, সোহানুর রহমান, অমর্ত্য রায়, রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আব্দুল মান্নান ও মাহফুজুল ইসলাম।
জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—আবু রায়হান কবির রাসেল, মাজহারুল ইসলাম, সৈয়দা অনন্যা ফারিয়া, তানজিলা হোসাইন বৈশাখী, শাকিল আলী, জাহিদুল ইসলাম, আবু তৌহিদ মো. সিয়াম ও মো. তানবীর হোসেন।
এছাড়া নারী এজিএস পদে ৬ জন এবং অন্যান্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে উত্তেজনাও তৈরি হয়েছে। ”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “কোনো অপশক্তি জাকসু নির্বাচন বন্ধ করতে পারবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ