শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

ব্রাহ্মণবাড়িয়া

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাতের দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031