শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

এবার ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, দুইজন আহত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

দেশের বিভিন্ন এলাকায় বাউল সাধকদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়েছেন দুইজন বাউলশিল্পী।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে এই সমাবেশের আয়োজন করে সসম্প্রীতির ঐক্যের ব্যানারে জেলার সাংস্কৃতিক কর্মীরা। এ সময় আকস্মিকভাবে তৌহিদী জনতার নামে একটি সংগঠনের সমর্থকরা বাউল বিরোধী স্লোগান দিতে দিতে এসে তাদের ওপর হামলা করে। এ ঘটনায় সদরের পাঁচবিবি এলাকার সামছুল হক চিসতি এবং হটাত পাড়ার মোখলেছ পাগলা আহত হন।

হামলার ব্যাপারে সদর থানার ওসি সারোয়ার হোসেন জানান, ‘হামলার ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বাউল শিল্পীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গত ২৩ নভেম্বর সকালে মানিকগঞ্জ শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাউলশিল্পী ও তৌহিদি জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটে। এ সময় তৌহিদি জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হন। একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলায় তৌহিদি জনতার একজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বাউলশিল্পী আবুল সরকার মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায়্গে একটি নের আসরে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুফতি আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। এ ঘটনায় গত ২০ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিন সন্ধ্যায়ই তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031