| | |

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আশুলিয়ার থানা রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাউসার আলী বলেন, রাত ৭টা ১৫ মিনিটে ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় ওই শ্রমিক কলোনির চারটি কক্ষ আগুনে পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি এবং প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ