বুধবার | ১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭

ওমানে উটের সঙ্গে গাড়ির ধাক্কা, একই পরিবারের চার বাংলাদেশির মৃত্যু

সাভার ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। সালালাহ শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কে হঠাৎ একটি উট চলে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা শফিউল আলমের স্ত্রী বিলকিস বেগম, তাঁর ছেলে সাকিবুল হাসান, জামাতা মুহাম্মদ দিদারুল আলম ও পুত্রবধূ। নিহত পুত্রবধূর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফটিকছড়ির বাসিন্দা ও শফিউল আলমের ওমানের ব্যবসায়িক অংশীদার মুহাম্মদ পারভেজ জানান, শফিউল আলমের পরিবার দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করে আসছে। শুক্রবার পরিবারের সদস্যরা সালালাহ এলাকায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। ফেরার পথে একটি উটের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে পরিবারের পাঁচজন সদস্য গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ছোট ছিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা শোকাহত।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031