বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭

কাপ্তাইয়ে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটির কাপ্তাই হ্রদে একটি পর্যটকবাহী নৌযান উল্টে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে রাঙামাটির শীলছড়িমুখ রাঙাব্যাশ ক্যাম্পের নিকটবর্তী এলাকায় নৌযানটি উল্টে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে দেখা যায়, উল্টে যাওয়া নৌযানটি ধরে রয়েছেন কয়েকজন যাত্রী। এর মধ্যে শিশু ও নারী রয়েছেন। তাঁরা কান্নাকাটি করে তাঁদের উদ্ধারের আকুতি করছেন। এক শিশুকে নিয়ে উদ্ধারকারী নৌকায় উঠতে দেখা যায় এক ব্যক্তিকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রূপায়ণ চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত নৌযানটি সুবলং পর্যটনকেন্দ্র থেকে রাঙামাটি শহরে ফিরছিল। সেখানে থাকা পর্যটকদের বেশির ভাগই ছিলেন ছাদের ওপরে। তাঁদের কারোরই লাইফ জ্যাকেট ছিল না। নৌযানটি রাঙাব্যাশ ক্যাম্পের কাছে এসে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর উদ্ধার করতে যাওয়া নৌযানের একটি লঞ্চ ‘এম এল সুমি’। লঞ্চটির মাস্টার মো. কামাল বলেন, নৌযানটিতে পর্যটকদের দুটি দলের ১৯ জন ছিলেন। এর মধ্যে চারটি শিশু। ওই পর্যটকেরা পাবনা ও চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছেন। দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এম এল সুমি লঞ্চে করেই তাঁদের রাঙামাটি শহরে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

জানতে চাইলে রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের সুপার খাইরুল ইসলাম বলেন, ‘পর্যটকবাহী নৌযান ডুবে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো টিম নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031