মঙ্গলবার | ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২২ জিলহজ, ১৪৪৭

কক্সবাজার বিমানবন্দর

‘ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা’, আটক ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার

বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় কক্সবাজার বিমানবন্দর থেকে দুজন আটক হয়েছেন।

রোববার ১৭ (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ।

আটকরা হলেন, মাদারীপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা বলেন, “সকাল ১০ টা ৫০ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিল। কিন্তু চেকিং এর সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।

“এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে।”

আটক দুজনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930