শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

টানা ৩ দিন ঠাঁই দাঁড়িয়ে মা হাতি, হ্রদে সন্তানের নিথর দেহ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

 

হ্রদের কিনারায় ভাসছে হস্তিশাবকের মৃতদেহ। সেটি পাহারা দিচ্ছে শাবকটির মাসহ হাতির পাল। বন বিভাগের কর্মীরা মৃত শাবকটি উদ্ধারের চেষ্টা করতে গেলেই তেড়ে আসছে হাতির পালটি। এই দৃশ্য রাঙামাটির বরকল উপজেলা সুবলং ইউনিয়নের এলাকায় বরুণাছড়ি এলাকার।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কাপ্তাই হ্রদের কিনারায় মৃত হস্তিশাবকটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে যান প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা। তবে হাতির পাল শাবকটি পাহারা দেওয়ায় সেটি আজ বুধবার বেলা আড়াইটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

বন বিভাগ জানায়, হালকা গোলাপি রঙের হস্তিশাবকটির বয়স প্রায় ৯ মাস। এটি এশিয়ান প্রজাতির। জানতে চাইলে আজ বুধবার (২২ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান বলেন, মৃত হস্তিশাবকটি উদ্ধার করতে গতকাল থেকে চেষ্টা করা হচ্ছে। তবে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। হাতির পালটি তাড়িয়ে শাবকটি উদ্ধার করলে এলাকার মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে হাতির পালটি তাড়ানোর চেষ্টা না করে অপেক্ষা করা হচ্ছে। মৃত হাতিটির ময়নাতদন্ত করলে কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930