মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭

আমান উল্লাহ আমান

আগুন দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না

নিজস্ব প্রতিবেদক

আগুন লাগিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘আগুন লাগিয়ে যারা অপরাধ করেছে, হাজারো ছাত্র–জনতাকে হত্যা করেছে— তাদের বিচার বন্ধ করা যাবে না। বিচারও হবে, নির্বাচনও হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের গণতান্ত্রিকগামী মানুষ তাদের অধিকার পুনরুদ্ধার করবে।’

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি ঈদগাহ মাঠে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ‘ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা উপলক্ষে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘যখন বাংলাদেশ গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা ও ফ্যাসিবাদী শক্তির প্রেতাত্মারা নাশকতার আশ্রয় নিয়েছে। বিভিন্ন স্থানে আগুন দিয়ে নাশকতা তৈরির চেষ্টা চলছে। তারা মনে করছে এমন কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বন্ধ করা সম্ভব হবে। কিন্তু বাংলাদেশে সেটা কখনোই সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিকচেতনাসম্পন্ন জনগণ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে অংশ নেবে এবং তাদের ভোটের মাধ্যমে পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ জামাল উদ্দিন সরকার, ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031