শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছিদ্দিক হোসেনের মালিকানাধীন একটি টিনশেড বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে স্থানীয় বাসিন্দারা আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অপর ইউনিটটি রাস্তার খারাপ অবস্থার কারণে মাঝপথ থেকেই ফিরে যায়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে, পাশের একটি কক্ষ আংশিক এবং আরেকটি কক্ষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল হক বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুন লেগেছে। সৌভাগ্যবশত, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে।”

স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930